হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে আলোচনা সভা

mission
Share
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে আলোচনা সভা

About

হাতি-মানুষের দ্বন্দ্ব নিয়ে শনিবার (১৮ জুলাই) বাতকুচি রাবার বাগানের পূর্বপাশে সফলভাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব জনউদ্যোগের আয়োজনে অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল- প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইডি, এবং TEAM।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক কবি জ্যোতি পোদ্দার, স্থানীয় ইউপি সদস্য আনছারুল ইসলাম, প্রকৃতি প্রেমী দেবদাস চন্দ বাবু, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্য মো. আসমত আলী, টিমের সদস্য ইলিয়াস খান প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া প্রকৃতি জীবন ক্লাবের জেলা সমন্বয়ক সাংবাদিক হাকিম বাবুল, উপদেষ্টা এসএম আবু হান্নান, তথ্যপ্রযুক্তিবিদ মিনহাজ উদ্দিন, আদিবাসী নেত্রী কেয়া নকরেক, আইইডি আইপি ফেলো সুমন্ত বর্মন, প্রকৃতিপ্রেমী কলেজ শিক্ষক আসাদুজ্জামান রূপম, সাংবাদিক মেহেদী হাসান শামীম, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি, স্থানীয়দের মধ্যে সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, মধুটিলা রেঞ্জের ইআরটি সদস্য, গারো অধিবাসী, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজন, টিমের সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মানুষের বাড়ি-ঘর, ফসল রক্ষার পাশাপাশি বন্যহাতিকে কিভাবে রক্ষা করা যায়; হাতি ও মানুষের দ্বন্দ্ব কিভাবে নিরসন করা যায়; - এসব বিষয় নিয়ে যৌথভাবে আলোচনা করা হয়। আলোচনায় নানাবিধ সমস্যা এবং সমাধানের কথা তুলে ধরা হয়।

When

Saturday, July 18, 2026 at 4:00 AM

Saturday, July 18, 2026 at 7:00 AM

Where

বাতকুচি, রাবার বাগান, নালিতাবাড়ি, শেরপুর।

300 attended