যুব-নেতৃত্বাধীন সামাজিক সংগঠন

একসাথে শিক্ষা, ক্রীড়া মিশন

শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে গড়ি সুন্দর সমাজ

0+

সদস্য

সক্রিয় সদস্য

0+

ইভেন্ট

আয়োজিত ইভেন্ট

0+

অনুদান

সংগৃহীত অনুদান

0+

মাস

মাসের প্রভাব

আমাদের মূল ক্ষেত্র

তিনটি স্তম্ভ

TEAM মানে একসাথে শিক্ষা, ক্রীড়া ও মিশন — যেখানে আমরা দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি করি।

শিক্ষা

একাডেমিক সহায়তা, বিনামূল্যে টিউটরিং, বৃত্তি কার্যক্রম এবং ক্যারিয়ার গাইডেন্সের মাধ্যমে যুবদের ক্ষমতায়ন।

  • বিনামূল্যে টিউটরিং
  • বৃত্তি সহায়তা
  • ক্যারিয়ার গাইডেন্স
500+সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থী

ক্রীড়া

সব বয়সের জন্য খেলাধুলার আয়োজন, টুর্নামেন্ট এবং বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে শারীরিক সুস্থতা ও দলগত কাজ উন্নীত করা।

  • খেলাধুলার আয়োজন
  • টিম বিল্ডিং
  • ফিটনেস প্রোগ্রাম
30+টুর্নামেন্ট

সমাজসেবা

স্বাস্থ্য ক্যাম্প, ত্রাণ কার্যক্রম, পরিবেশগত উদ্যোগ এবং সামাজিক সচেতনতা অভিযানের মাধ্যমে সম্প্রদায়ের সেবা।

  • সমাজসেবা
  • স্বাস্থ্য শিবির
  • ত্রাণ কার্যক্রম
10K+স্পর্শকৃত জীবন

আমাদের মিশনে অবদান রাখতে চান? আজই যোগ দিন

TEAM সম্পর্কে
TEAM সম্পর্কে

যুবকে ক্ষমতায়ন, সম্প্রদায় গড়ি

TEAM একটি যুব-নেতৃত্বাধীন সামাজিক সংগঠন যা শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে নিবেদিত। আমরা সম্মিলিত প্রচেষ্টায় জীবন বদলাতে বিশ্বাস করি।

২০২৬ সালের মার্চে প্রতিষ্ঠিত, TEAM ঢাকার উৎসাহী যুবকে শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার মাধ্যমে একত্রিত করে — এক লক্ষ্যে: অর্থবহ পরিবর্তন।

  • যুব-নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন
  • মার্চ ২০২৬ থেকে সম্প্রদায়ের সেবায়
  • সামগ্রিক উন্নয়নে নিবেদিত
  • স্বচ্ছ ও জবাবদিহিমূলক
আসন্ন ইভেন্ট

আমাদের কার্যক্রমে যোগ দিন

mission
অতীত
18Jul

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে আলোচনা সভা

হাতি-মানুষের দ্বন্দ্ব নিয়ে শনিবার (১৮ জুলাই) বাতকুচি রাবার বাগানের পূর্বপাশে সফলভাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব জনউদ্যোগের আয়োজনে অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল- প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইডি, এবং TEAM।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক কবি জ্যোতি পোদ্দার, স্থানীয় ইউপি সদস্য আনছারুল ইসলাম, প্রকৃতি প্রেমী দেবদাস চন্দ বাবু, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্য মো. আসমত আলী, টিমের সদস্য ইলিয়াস খান প্রমুখ বক্তব্য রাখেন।এছাড়া প্রকৃতি জীবন ক্লাবের জেলা সমন্বয়ক সাংবাদিক হাকিম বাবুল, উপদেষ্টা এসএম আবু হান্নান, তথ্যপ্রযুক্তিবিদ মিনহাজ উদ্দিন, আদিবাসী নেত্রী কেয়া নকরেক, আইইডি আইপি ফেলো সুমন্ত বর্মন, প্রকৃতিপ্রেমী কলেজ শিক্ষক আসাদুজ্জামান রূপম, সাংবাদিক মেহেদী হাসান শামীম, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি, স্থানীয়দের মধ্যে সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, মধুটিলা রেঞ্জের ইআরটি সদস্য, গারো অধিবাসী, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজন, টিমের সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মানুষের বাড়ি-ঘর, ফসল রক্ষার পাশাপাশি বন্যহাতিকে কিভাবে রক্ষা করা যায়; হাতি ও মানুষের দ্বন্দ্ব কিভাবে নিরসন করা যায়; - এসব বিষয় নিয়ে যৌথভাবে আলোচনা করা হয়। আলোচনায় নানাবিধ সমস্যা এবং সমাধানের কথা তুলে ধরা হয়।

4:00 AM – 7:00 AM
বাতকুচি, রাবার বাগান, নালিতাবাড়ি, শেরপুর।
300 জন উপস্থিত
বিস্তারিত দেখুন
athletics
অতীত
12Jun

⚽ ফিফা বিশ্বকাপ লাইভ স্ক্রিনিং ২০২৬

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ উপলক্ষে TEAM (Together for Education, Athletics & Mission)-এর পক্ষ থেকে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখার বিশেষ আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে এলাকার ক্রীড়াপ্রেমী যুবক, শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত মুরুব্বিরা একসাথে বসে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আনন্দ, সম্প্রীতি ও ঐক্যের একটি মাধ্যম। তাই সবাইকে এই আয়োজনের অংশ হয়ে বিশ্বকাপের রোমাঞ্চকর মুহূর্তগুলো একসাথে উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। 📍 স্থান: বাতকুচি পূর্ব পাড়া, TEAM ক্লাবের সামনে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ফিফা বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার 🤝 আয়োজনে: TEAM (Together for Education, Athletics & Mission)

5:30 PM – 6:16 PM
বাতকুচি গারো বাজার এবং TEAM ক্লাব এর সামনে
500 জন উপস্থিত
বিস্তারিত দেখুন
mission
অতীত
31May

কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ ২০২৬

অলাভজনক সামাজিক সংগঠন TEAM (Together for Education, Athletics & Mission)-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে “কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ অভিযান ২০২৬”। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এই উদ্যোগের আওতায় পাহাড়ি রাস্তা এবং মধুটিলা ইকোপার্ক থেকে বারমারী মিশন পর্যন্ত সীমান্ত সড়কের দুই পাশে কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হবে। ভবিষ্যতে এই রাস্তার দুই পাশ কৃষ্ণচূড়ার লাল ফুলে ছেয়ে যাবে—এটাই আমাদের স্বপ্ন। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি। আপনিও কৃষ্ণচূড়ার চারা, আর্থিক অনুদান অথবা স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হয়ে আমাদের পাশে থাকতে পারেন। 🌱 আসুন, একসাথে গড়ে তুলি সবুজ ও সুন্দর আগামী।

4:00 AM – 4:00 AM
বাতকুচি, রাবার বাগান, নালিতাবাড়ি, শেরপুর।
1500 জন উপস্থিত
বিস্তারিত দেখুন

ইভেন্টের পরামর্শ দিতে চান? যোগাযোগ করুন — আমরা শুনতে প্রস্তুত।

আমাদের দল

আমাদের কমিটি

নিবেদিত নেতারা TEAM-এর লক্ষ্য এগিয়ে নেন।

লোড হচ্ছে...
গ্যালারি

আমাদের মুহূর্তগুলো

আমাদের যাত্রার এক ঝলক — ইভেন্ট, কার্যক্রম ও স্মৃতি যা TEAM-কে সংজ্ঞায়িত করে।

ক্রীড়া টুর্নামেন্ট ২০২৫
ক্রীড়া

ক্রীড়া টুর্নামেন্ট ২০২৫

শিক্ষা কর্মশালা
শিক্ষা

শিক্ষা কর্মশালা

সমাজসেবা দিবস
মিশন

সমাজসেবা দিবস

বার্ষিক সমাবেশ
সাধারণ

বার্ষিক সমাবেশ

যুব শিবির ২০২৫
ক্রীড়া

যুব শিবির ২০২৫

বৃত্তি প্রদান
শিক্ষা

বৃত্তি প্রদান

বার্ষিক সমাবেশ
সাধারণ

বার্ষিক সমাবেশ

বার্ষিক সমাবেশ
সাধারণ

বার্ষিক সমাবেশ

বার্ষিক সমাবেশ
সাধারণ

বার্ষিক সমাবেশ

বার্ষিক সমাবেশ
সাধারণ

বার্ষিক সমাবেশ

মতামত

মানুষ যা বলে

দারুণ উদ্যোগ, সকল সহযোগিতা থাকবে, ইনশা আল্লাহ

ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী

ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী

সংসদ সদস্য, শেরপুর-০২ (নকলা-নালিতাবাড়ি)

TEAM হোক মানবতার সেবায় ঐক্যবদ্ধ একটি স্বপ্ন ও অঙ্গীকার। স্বেচ্ছাসেবার শক্তিতে গড়ে উঠুক মানবিক, সুন্দর ও সমৃদ্ধ সমাজ। টিমের জন্য শুভ কামনা

মহিউদ্দিন সোহেল

মহিউদ্দিন সোহেল

কলেজ শিক্ষক, গণমাধ্যম কর্মী ও শিক্ষা বিষয়ক উদ্যোক্তা

গারো পাহাড়ের পাদদেশে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে একঝাঁক তরুণদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন TEAM নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি তাদের এমন নিঃস্বার্থ কর্মকাণ্ডের জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সংগঠনটির সার্বিক সফলতা কামনা করছি।

এম. সুরুজ্জামান

এম. সুরুজ্জামান

শিক্ষক ও গণমাধ্যমকর্মী

মানব সেবা হলো প্রকৃত মানবতার পরিচয়। TEAM হোক মানব সেবার বিশ্বস্ত জায়গা। সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করছি

ওবায়দুল ইসলাম সোহাগ

ওবায়দুল ইসলাম সোহাগ

সমাজ সেবক

সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি ‘মানুষের জন্য মানুষের নিঃস্বার্থ ভালোবাসা ও সম্মিলিত উদ্যোগ’। সেই চেতনাকে ধারণ করে সচেতন যুবদের সংগঠন TEAM যেভাবে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি বিশ্বাস করি, মানবিক মূল্যবোধ ও সেবার মনোভাব নিয়ে এগিয়ে চলা এই সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে। টিমের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

ফিরোজ আলম

ফিরোজ আলম

কোচ, বাংলাদেশ ন্যাশনাল ভলিবল এবং পরিচালক, ফিরোজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশন

একটি সচেতন, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, TEAM তরুণদের চিন্তা, সৃজনশীলতা ও সমাজ পরিবর্তনের অঙ্গীকারের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠবে। TEAM -এর সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

হাকিম বাবুল

হাকিম বাবুল

সাংবাদিক এবং সংগঠক

আজই পার্থক্য গড়ুন

আপনার অনুদান শিক্ষা, খেলাধুলার আয়োজন ও সমাজসেবা চালিয়ে যেতে সাহায্য করে। ছোট বা বড় — প্রতিটি অনুদান দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

১০০% স্বচ্ছ • নিরাপদ পেমেন্ট • রশিদ পাওয়া যায়

যোগাযোগ করুন

আসুন যোগাযোগ করি

প্রশ্ন আছে বা জড়িত হতে চান? আমরা শুনতে প্রস্তুত। নিচের যেকোনো মাধ্যমে যোগাযোগ করুন।

সামাজিক যোগাযোগে আমাদের অনুসরণ করুন